রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম রাজনৈতিক সংলাপ আজ

news-image

কূটনৈতিক প্রতিবেদক : সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা রয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঢাকায় পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। দীর্ঘ ছয় বছর পর সৌদি আরবের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এলেন। বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারের বার্তা নিয়েই ফয়সাল বিন ফারহান আল সাউদ ঢাকায় এসেছেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

জানা গেছে, দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রথম দ্বিপক্ষীয় রাজনৈতিক সংলাপ আজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তার এ সফরে একটি চুক্তি ও দুই সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এ ছাড়া কেরানীগঞ্জে ইসলামিক আরব বিশ্ববিদ্যালয়ে একটি ভাষা ইনস্টিটিউট করার জন্য ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি আরব। ওই বিনিয়োগের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হবে আজ।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এবারের সফরে ঢাকার কাছে সামরিক অস্ত্র ও সরঞ্জাম বিক্রির প্রস্তাব দেবে রিয়াদ। বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে চায় সৌদি সরকার। সৌদি বিনিয়োগকারীরা এ দেশে তেল শোধনাগার, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, খাদ্য ও ওষুধ শিল্প, সড়ক ও রেলপথ নির্মাণ, পোতাশ্রম নির্মাণ, সামরিক ও বেসামরিক এয়ারক্রাফট রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ নির্মাণ, সার ও সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে চায়। বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য-বিনিয়োগ এবং অভিবাসন ইস্যু জোরালোভাবে তোলা হবে। অন্যদিকে সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গা এবং নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী রিয়াদ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী