ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ইউরোপীয় ৩ প্রধানমন্ত্রীর

news-image

রুশ বাহিনীর হামলার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌছালে এই বৈঠক হয়। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল তিন দেশের প্রধানমন্ত্রী পোল্যান্ড থেকে ট্রেনে চড়ে কিয়েভে যান। বৈঠকের পরে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেনেজ জানসা ইউক্রেনের জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা একা নন। আপনাদের এ লড়াই আমাদেরও লড়াই এবং একসঙ্গে আমরা জয়ী হব।’

অন্যদিকে চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, ‘আপনারা নিজেদের জীবন ও স্বাধীনতার জন্য লড়াই করছেন। কিন্তু আমরা জানি আপনারা আমাদের জীবন এবং আমাদের স্বাধীনতার জন্যও লড়ছেন।’

এছাড়াও তিনি বলেন, ‘আমরা আপনাদের সাহসের প্রশংসা করি। আমরা আরও সাহায্য প্রদান ও সমর্থন অব্যাহত রাখব।’

ইউরোপ ইউক্রেনের জনগণের পাশে রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন চেক প্রধানমন্ত্রী। এছাড়া ইউক্রেনীয় ভাষায় ইউক্রেনের প্রতি সংহতিও প্রকাশ করেন দুই নেতা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান