,

বিছানায় যেসব ব্যায়াম করে কমবে মেদ

news-image

ঘুম থেকে উঠেই ব্যায়াম করতে ইচ্ছে করে না অনেকের। এ দিকে ওজন নিয়ন্ত্রণে রাখতে ব্যায়াম না করলেও চলে না। তাই সব ঠিক রাখতে সকালে উঠে বিছানাতেই কিছু ব্যায়াম করতে পারেন। এতে আপনার শরীর থাকবে সুস্থ, কমবে অতিরিক্ত মেদ। এসব ব্যায়ামের মধ্যে রয়েছে- স্ট্রেচিং

দীর্ঘক্ষণ শুয়ে বা বসে থাকার ফলে পেশি স্বাভাবিক নমনীয়তা হারায়। পেশিকে সচল রাখতে হাত-পা মাঝেই মাঝেই প্রসারিত করা জরুরি। অফিসে বসে কাজ করার ফাঁকে বা ঘুম থেকে উঠে নিজেকে সচল রাখতে ‘স্ট্রেচিং’ খুবই উপকারী।

রোল আপস

ঘুম থেকে উঠে অজান্তেই বিছানায় বসে অনেকে দু-হাত সামনের দিকে প্রসারিত করে পায়ের আঙুল ছোঁয়ার ভঙ্গিতে বসেন। এর নাম ‘রোল আপস’। কোমরের পেশি সচল রাখতে খুবই কার্যকর এই ব্যায়াম।

ক্রাঞ্চেস

পেটের অতিরিক্ত মেদ কমাতে ও সবল থাকতে এটি করতে পারেন। বিছানায় শুয়ে হাঁটুকে ৯০ ডিগ্রি কোণে বাঁকিয়ে হাত দুটি মাথার নিচে রাখুন। মাথা ও ঘাড় সামনের দিকে ঝুঁকিয়ে কিছুক্ষণ এই ভঙ্গিতে থাকুন।

হিপ ব্রিজ

বিছানায় শুয়ে পায়ের সাহায্যে কোমর উপরের দিকে তুলুন। হাত দুটি শরীর স্পর্শ করে পাশে রাখুন। কোমরের মেদ কমাতে এই ব্যায়াম খুবই কাজের।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম