নারী সদস্যকে যৌন হয়রানি, কারাগারে দুই মেম্বার

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ায় নারী ইউপি সদস্যকে যৌন হয়রানির অভিযোগে দুই পুরুষ ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন- বগুড়া সদরের নামুজা ইউনিয়নের পরিষদের সদস্য রুবেল মিয়া ও বজলুর রশিদ।

গতকাল সোমবার রাত ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গত ১৩ মার্চ বিকেলে নামুজা ইউপি পরিষদের হমরুমে টিসিবির কার্ড নিয়ে মেম্বারদের আলোচনা চলছিল। আলোচনা শেষে অন্য সদস্যরা চলে গেলেও রুবেল মিয়া ও বজলুর রশিদ সেখানে বসেছিলেন। এসময় রুবেল মিয়া সেই নারী ইউপি সদস্যকে হলরুমে ডেকে নিয়ে টাকার প্রলোভন দিয়ে জাপটে ধরেন। তখন ওই নারী সদস্য চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়। এ ঘটনার পরদিন সোমবার রাতে নারী ইউপি সদস্য থানায় মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান