,

ব্রাহ্মণবাড়িয়ায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১ টার দিকে শরীফ মিয়া (১৪) নামক ঔই চালকের লাশ উপজেলার ডোমরাকান্দী রাস্তার পাশে ধান ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। সে তেজখালী ইউনিয়নের আগানগর গ্রামের বিলপাড়ের মো. এরশাদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্হানীয়রা জানায়, গতকাল (১৪ মার্চ) অন্য সবদিনের মত সে অটোরিকশা চালাতে বাড়ি থেকে বের আসে। কিন্তু রাতে আর বাড়ি ফিরেনি। আজ মঙ্গলবার সকালে ধানক্ষেতে  লাশ পড়ে থাকতে দেখে স্হানীয়রা পুলিশকে খবর দেয়। তার শরীরের আঘাতের চিন্হ রয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  রাজু আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশাটি ছিনতাই করতেই এই হত্যাকান্ড হতে পারে,আমরা প্রাথমিক ভাবে এটি ধারণা করছি। শরীরে আঘাতের চিন্হসহ সব বিষয় মাথায় রেখে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড