,

রাজশাহীতে ফোমের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

news-image

নিউজ ডেস্ক রাজশাহীতে ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকে একটি ফোমের গুদামে আগুন লেগেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কাদিরগঞ্জ দড়িখড়বোনা এলাকায় এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এলাকাবাসী জানান, শহিদুল ইসলাম বাচ্চু নামে এক ব্যক্তির মাস্টার এগ্রো অ্যান্ড হার্ডওয়্যারের গুদামের বাইরে সংস্কারের কাজ চলছিল। সেখানে একটি ওয়েল্ডিংয়ের ঝালাইয়ের সময় স্ফুলিঙ্গ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক দিদারুল আলম জানান, গুদামে ফোম, আঠাসহ বিভিন্ন দাহ্য পদার্থ ছিল। ফলে আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয়েছে।

তিনি আরও জানান, ১২টি ইউনিটের টানা এক ঘণ্টার চেষ্টায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান