,

৩ উপায়ে দীর্ঘদিন ভাল থাকবে পেঁয়াজ

news-image

নিউজ ডেস্ক : অনেকেই বাড়িতে সব সময়ে পাঁচ, কেজি পেঁয়াজ মজুত রাখেন। তবে বেশ কিছু দিন পরেই সেই পেঁয়াজের ঝাঁঝ চলে যায় কিংবা পচন ধরতে শুরু করে। জেনে নিন পেঁয়াজ সংরক্ষণের সেরা উপায়।

শুকনো জায়াগায় রাখতে হবে

খোসা-সহ পেঁয়াজ সংরক্ষণের জন্য ঠান্ডা ও শুষ্ক জায়গা বেঁছে নিন। তবে অন্ধকার নয়, আলো-বাতাস চলাচল করে, এমন জায়গায় ছড়িয়ে রাখতে হবে পেঁয়াজ। বাজার থেকে কিনে আনার পর প্লাস্টিকের প্যাকেট থেকে বার করে খবরের কাগজ বা পাটের বস্তায় রেখে দিলে পেঁয়াজ দীর্ঘদিন ভাল থাকবে। এ ছাড়াও ঝুড়ি, বাঁশের পাত্রে সংরক্ষণ করতে পারেন।

ফ্রিজে সংরক্ষণ

পেঁয়াজ ফ্রিজেও সংরক্ষণ করা যায়। কিন্তু ফ্রিজের অন্যান্য খাবারে গন্ধ হয়ে যাওয়ার ভয়ে অনেকেই ফ্রিজে পেঁয়াজ রাখতে চান না। অনেকের ফ্রিজেই আলাদা জায়গা থাকে পেঁয়াজ রাখার জন্য। সেখানে রাখতে পারেন। ভুলেও অন্য শাক-সবজির সঙ্গে পেঁয়াজ রাখবেন না।

বেরেস্তা বানিয়ে রেখে দিন

পেঁয়াজের অনেকগুলি খোল থাকে। যদি মনে করেন পেঁয়াজ পচতে শুরু করেছে, তা হলে সবের আগে পেঁয়াজের খোসা ছাড়িয়ে খারাপ অংশটুকু ফেলে বাকিটা কুচি করে কেটে নিন। এ বার ডুবো তেলে লাল করে ভেজে টিস্যু পেপারে তুলে রাখুন। তেল শুকিয়ে গেলে একটি পাত্রে ভরে ঠান্ডা করে নিন। ভেজে রাখা বেরেস্তা ফ্রিজে তুলে রাখুন। রান্নায় বেরেস্তা ব্যববার করলে স্বাদ অনেকখানি বেড়ে যায়।

পেঁয়াজে কালো দাগ দেখা দিলে কিংবা চারা বেরোতে শুরু করলে বুঝবেন পেঁয়াজে পচন ধরেছে। পেঁয়াজে হাত দিয়ে যদি দেখেন সেটি নরম হয়ে গেছে, তা হলে তা ব্যবহার করবেন না। রান্নার স্বাদও খারাপ হবে আর শরীরের ক্ষতিও করবে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম