,

দুর্নীতি মামলায় কাস্টমস কর্মকর্তার ৮ বছর জেল

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক প্রিন্সিপাল এপ্রেইজার (আমদানি) মো. হুমায়ুন কবিরকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১ কোটি টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম কাস্টমসের সাবেক প্রিন্সিপাল অ্যাপ্রেইজার (আমদানি) মোহাম্মদ হুমায়ুন কবিরকে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় দোষী সাব্যস্ত করে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলাভুক্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১০ সালের ৭ অক্টোবর তৎকালীন দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালায়ের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন। থানার মামলা নম্বর- ৬ ও বিশেষ মামলা নম্বর-৩৬/২০১৮।

মামলা তদন্তকারী কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দন আদালতে ২০১৮ সালের ৬ আগস্ট অভিযোগপত্র দায়ের করেন।

সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রাম কাস্টমসের সাবেক প্রিন্সিপাল এপ্রাইজার মোহাম্মদ হুমায়ুন কবির বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বকুপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড