,

নিউজার্সির সিনেট প্রেসিডেন্সির সম্মাননা পেলেন সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্ট আয়োজিত সপ্তম আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের নিউজার্সির সিনেট প্রেসিডেন্টের দপ্তর অভিবাসন ও জলবায়ু সাংবাদিকতায় এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লবকে পুরস্কৃত করা হয়েছে।

গতকাল রোববার স্থানীয় একটি হোটেলে জমকালো এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্যাসাইক কাউন্টি ডেমোক্রেটিক দলের চেয়ারপারসন জন কারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনেটর নেলী পো, অ্যাসেম্বলিম্যান বেনজি ই উইম্বারলি, ক্যাসানোভা, শেরিফ রিচার্ড বার্ডনিক, প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সায়াহসহ অর্ধ-শতাধিক মার্কিন, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, সাংবাদিকতা, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ৩৬ জনকে সম্মাননা প্রদান করা হয়। আইন পেশায় সমাজসেবামূলক অবদানের জন্য নাসরিন আহমেদ ও অভিবাসন সাংবাদিকতায় এটিএন বাংলার কেরামত উল্লাহ বিপ্লবকে নিউজার্সি সিনেট প্রেসিডেন্টের বিশেষ সম্মাননা দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অর্জনের জন্যে বাংলাদেশি বংশোদ্ভূত নওরীন মাহমুদও পান বিশেষ সম্মাননা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড