,

রাজধানীতে প্রেমিকের বাসা থেকে নারীর লাশ উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার কদমতলীর উত্তর মুরাদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া আক্তার (২৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের প্রেমিক মেহেদী হাসানকে (৩০) আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মেহেদীর বাসা থেকেই তার লাশ উদ্ধার করা হয়েছে। মেহেদী পেশায় পিকআপচালক।

পুলিশ জানায়, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা একই গ্রামের নজরুল ইসলামের সঙ্গে ১২ বছর আগে বিয়ে হয় সাদিয়ার। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। তিন মাস আগে স্বামী-সন্তান রেখে ঢাকায় মেহেদীর কাছে চলে আসে সাদিয়া। এরপর তিনি স্বামী নজরুলকে তালাকের নোটিশ পাঠান।

গত ১০ জানুয়ারি থেকে কদমতলীর উত্তর মুরাদপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন মেহেদী ও সাদিয়া। রোববার দুপুরে মেহেদী নিকটস্থ থানায় গিয়ে বলেন, সাদিয়া গলায় ফাঁস দিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা শরীফুল ইসলাম জানান, মেহেদী আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড