রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আহত সেনাদের দেখতে হাসপাতালে গেলেন জেলেনস্কি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের ভেতর নিজ দেশের আহত সেনাদের দেখতে হাসপাতালে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে জেলেনস্কিকে হাসপাতালে আহত সেনাদের খোঁজ নিতে দেখা গেছে।

প্রকাশিত ওই ভিডিওতে জেলেনস্কি বলেন, ‘সুস্থ হয়ে ওঠো তোমরা। তোমাদের শক্তি কামনা করি তোমাদের জন্য। তোমরা প্রকৃতপক্ষে মহান।’

হাসপাতালে সেনাদের খোঁজ নেয়ার পাশাপাশি তাদের সাহসিকতার প্রশংসা করে পদকও দেন প্রেসিডেন্ট। এসময় তাদের সাথে সেলফিও তুলতে দেখা যায় তাকে।

রুশ সামরিক বাহিনীর অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো নিজের অফিস আর বাসার বাইরে এলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই তিনি নিজের উপস্থিতির জানান দিয়েছেন আগে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী