শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় রোমানিয়া

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতা কর্মীসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে রোমানিয়া। দেশটির রাজধানী বুখারেস্ট (থার্ড ডিস্ট্রিক) মেয়র রবার্ট সোরিন নেগোইতা বিষয়টি নিশ্চিত করেন।

রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনর মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সাক্ষাতের সময় এ আগ্রহের কথা জানান রবার্ট সোরিন নেগোইতা।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটির কার্যালয়ে দুই মেয়র বৈঠকে অংশ নেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে মেয়র রবার্ট নেগোইতা বুখারেস্টে দক্ষ ও অদক্ষ শ্রমিকসহ পরিচ্ছন্নতা কর্মীর চাহিদা রয়েছে বলে জানান। বাংলাদেশ থেকে সেই চাহিদার একাংশ পূরণের আগ্রহ ব্যক্ত করেন তিনি। এ সময় মেয়র শেখ তাপস তার আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

দুই মেয়রের সাক্ষাতের সময় ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ এবং বুখারেস্ট পুলিশের ডেপুটি মেয়র ভিক্টর নিয়াগু, বুখারেস্টের সিটি ম্যানেজার মারিউস ড্যানিয়েল সিওবিকা, রোমানিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেয়র শেখ ফজলে নূর তাপসের আমন্ত্রণে বুখারেস্টের মেয়র রবার্ট নেগোইতা গত শনিবার সন্ধ্যায় পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন। ঢাকায় অবস্থানকালে তার দক্ষিণ সিটি করপোরেশনের একাধিক অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা