,

বিমানে অসুস্থ পররাষ্ট্রমন্ত্রী, ভর্তি সিএমএইচে

news-image

নিজস্ব প্রতিবেদক : তুরস্ক থেকে ঢাকা ফেরার পথে বিমানে অজ্ঞান হয়ে পড়েন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। প্রাথমিক চিকিৎসার পর গতকাল রোববার তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। বিকেল তিনটার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীর ভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন।

তিনি বলেন, তুরস্ক থেকে ফেরার পথে পররাষ্ট্রমন্ত্রী ঘুমাতে পারেননি। তুরস্কে ঠান্ডা ছিল, দুবাইয়ে তাপমাত্রা বেশি ছিল, এসব কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। ঢাকা ফেরার পথে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

চিকিৎসকরা ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পর পররাষ্ট্রমন্ত্রীর অবস্থার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। তবে এখন পররাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে তিনি জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড