,

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : নারীদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আসরের প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার রোমাঞ্চকর ম্যাচে ৯ রানের জয় পেয়েছে বাঘিনীরা।

এদিন হ্যামিল্টনে আগে ব্যাটিং করে সাত উইকেটে ২৩৪ রান করে নিগার সুলতানার দল। তবে নির্ধারিত ৫০ ওভারে সেই লক্ষ্য ছুঁতে পারেনি পাকিস্তান। তারা ৯ উইকেটে করতে পারে ২২৫ রান। আর তাতে বিশ্বকাপ ময়দানে নিশ্চিত হয়েছে মেয়েদের ঐতিহাসিক এক জয়।

অবশ্য জয়ের পথটা মোটেও মসৃণ ছিল না। এক উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে জয়ের সুবাস পাচ্ছিল পাকিস্তান। সেখান থেকে ফাহিমা খাতুন ও রুমানা আহমেদের ঘুর্ণিজাদুতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৩৩ রানে পাকিস্তান ছয় উইকেট হারালে তাদের স্কোর দাঁড়ায় সাত উইকেটে ১৮৮! একপ্রান্ত আগলে রেখে সিদ্রা আমিন লড়াই করলেও দলকে জেতাতে পারেননি। ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে পাকিস্তানের এই ব্যাটার রান আউটে ফিরলেই নিশ্চিত হয় বাংলাদেশের অবিশ্বাস্য এক জয়।

বাংলাদেশের বোলারদের মধ্যে ফাহিমা খাতুন ৩৮ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। এছাড়া রুমানা নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম ও সালমা খাতুন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড