,

প্রাথমিকে বদলি শুরু এখনই নয়

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বদলি কার্যক্রম শুরু হয়নি। বদলি কার্যক্রম শুরু হলে তা সংবাদ মাধ্যমে জানানো হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে প্রাথমিকে ই-বদলি কার্যক্রম শুরু হয়েছে বলে ফেসবুকে পোস্ট দিচ্ছেন একাধিক শিক্ষক। বাংলাদেশ জার্নালের কাছে জানতেও চেয়েছেন একাধিক শিক্ষক।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বাংলাদেশ জার্নালকে বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে বদলির বিষয়ে কিছুই করা হয়নি। তবে দ্রুত বদলি কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনিষ চাকমা (পলিসি অ্যান্ড অপারেশন) বাংলাদেশ জার্নালকে বলেন, ওয়েবসাইটে যেটি দেখানো হচ্ছে এটি মূল সার্ভার নয়। ট্রেনিং সার্ভার৷ নতুন একটি সফটওয়্যারের বিষয়ে মতামত প্রদানের জন্য সফটওয়্যারটি উন্মুক্ত করা হয়েছে।

শিক্ষকরা জানান, দুবছরের বেশি সময় প্রাথমিকে শিক্ষক বদলি কার্যক্রম বন্ধ। ফেব্রুয়ারিতে অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মার্চে বদলি কার্যক্রম শুরুর আশ্বাসও দিয়েছেন তিনি। তবে এখনো এ বিষয়ে কিছুই হয়নি। দীর্ঘদিন বদলি কার্যক্রম বন্ধ থাকায় অনেক শিক্ষক সংকটে আছেন।

এর আগে পাইলট প্রকল্প ও শিক্ষকদের ট্রেনিংয়ের উদ্যোগ নেয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কিন্তু কার্যত এখনো কিছুই দৃশ্যমান হয়নি বলে শিক্ষকদের অভিযোগ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড