,

ইউক্রেনে মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর ইরপিনে ব্রেন্ট রেনড নামের এক মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রি নেবিতোভ জানিয়েছেন, রাশিয়ান সেনারা ওই সাংবাদিককে লক্ষ্য করে গুলি করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই সাংবাদিক; তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই প্রথম সেখানে কোনো বিদেশি সাংবাদিকের মৃত্যুর খবর পাওয়া গেল।

ব্রেন্ট রেনডের কাছে যে প্রেস আইডি ছিল, তা নিউইয়র্ক টাইমসের। তবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এক বিবৃতিতে নিউইয়র্ক টাইমস বলেছে, রেনড ইউক্রেনে তাদের হয়ে কাজ করছিলেন না। সবশেষ ২০১৫ সালে তিনি তাদের হয়ে কাজ করেছিলেন।

ইউক্রেনে যে প্রেস আইডি কার্ডটি তিনি ব্যবহার করছিলেন, তা কয়েক বছর আগে ইস্যু করা বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড