,

দলীয় পদ থেকে পদত্যাগের সম্ভাবনা সোনিয়া-রাহুল ও প্রিয়ঙ্কার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেস ওয়ার্কিং কমিটির বিশেষ সভা বসেছে রোববার। এর এই সভাতেই কংগ্রেসের পদ থেকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী পদত্যাগ করতে পারেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ৫ রাজ্যে ভোট বিপর্যয়ের দায় নিয়েই তাদের এমন সিদ্ধান্ত। সোনিয়া গান্ধী কংগ্রেস সভানেত্রী, রাহুল গান্ধী কংগ্রেসের মুখ এবং প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশের ইলেকশন ম্যানেজার ছিলেন।

জানা গেছে, সোনিয়া রাহুলরা পদত্যাগপত্র নিয়েই মিটিংয়ে ঢুকবেন। তারপর অবস্থা দেখে ব্যবস্থা। তবে একটা ব্যাপারে নিশ্চয়তা আছে, আজ সন্ধায় কংগ্রেসের বৈঠকে গুরুত্বপূর্ন।

উত্তরপ্রদেশে শূন্য হাতে ফিরতে হয়েছে তাদের। ভোট শতাংশ সব থেকে কম। গোয়াতেও সরকার গড়ার ধারেকাছে পৌঁছতে ব্যর্থ কংগ্রেস। পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশের পরই গান্ধী পরিবারের পদত্যাগে দাবিতে সরব হয়েছিলেন কংগ্রেসের নেতারা। চাপ বাড়ছিলো শীর্ষ নেতৃত্বের উপর। এই পরিস্থিতিতে শোনা গেলো কংগ্রেস কার্যকরী সমিতির বৈঠকে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করতে পারেন সনিয়া গান্ধী। পদ ছাড়তে পারেন রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গান্ধীও।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড