,

একাদশে ভর্তিতে পঞ্চম ধাপের আবেদন শুরু ১৫ মার্চ

news-image

নিজস্ব প্রতিবেদক : কলেজ পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগবঞ্চিত শিক্ষার্থীদের পঞ্চম ধাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী ১৫ মার্চ। ঘোষণা অনুযায়ী আগামী ২২ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তবে এর মাঝে ১৭ মার্চ ভর্তির সার্ভার বন্ধ থাকবে।

রোববার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, যারা আবেদন করেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি, তাদের জন্য পঞ্চম ধাপে অনলাইন আবেদন করার সুযোগ দেয়া হচ্ছে।

এর আগে ২০২১ সালের এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩০ ডিসেম্বর। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

গত বছরের ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড