রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই পরী অন্যরকম

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সমালোচনায় জড়ানোর পাশাপাশি মানবিক কিছু কাজ করেও হয়েছেন আলোচিত। তবে এবার যেটা করলেন, তা দেখে নিন্দুকেরাও প্রশংসায় ভাসাচ্ছেন পরীকে। অনেকে বলছেন, ‘এই পরী অন্যরকম।’

মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে ‘মা’ নামের সিনেমা করছেন এই নায়িকা; যার শুটিংয়েই জন্ম নিল অন্যরকম এক মায়ের গল্প। গত ১০ মার্চ দুপুরে চলছিল ছবির শেষ দিনের শুটিং। সেখানে ৭ মাসের এক শিশুর মায়ের ভূমিকায় অভিনয় করছিলেন পরীমনি। শুটিংয়ের শেষদিন বিদায়বেলায় তার হাতেই অভিনেত্রী তুলে দিলেন জীবনের চিরস্মরণীয় চিহ্ন- নাকফুল।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, “আমার বিয়ের সময় রাজ (স্বামী শরিফুল রাজ) দুটো সোনার নাকফুল দিয়েছিল। একটা আমি বিয়েতে পরেছি। বাকিটা তোলা ছিল। তো ‘মা’ সিনেমার শুটিংয়ের সময় দেখলাম ক্যারেক্টারের সঙ্গে ঐ নাকফুলটা ভালোই যায়। তাই সেটি পরে পুরো শুটিং করলাম। আর শুটিং শেষে সেই নাকফুলটা খুলে বাচ্চাটার মায়ের হাতে দিলাম। যেন বাচ্চাটা বড় হয়ে এই স্মৃতিটুকু মনে রাখে।

নাকফুলটা দেওয়ার পর বাচ্চাটার মা আমাকে একটা প্রমিজ করেছে। ওর মা বলল, ‘আমার ছেলের বিয়ের সময় বৌমাকে এই নাকফুলটা দেব।’ শুধু এটুকু ভাবুন, সেই পর্যন্ত রাজের দেওয়া আমার নাকফুলটা কতটা যত্নে থাকবে! এটাই তো জীবনের বড় আনন্দ।”

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী