রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা

news-image

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৯৭২ কোটি ১৪ লাখ ২০ হাজার ৬৩৪ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৭৪৫ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার ৬২৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৬ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

আগের সপ্তাহের তুলনায় ডিএসই তে লেনদেনে বাড়লেও প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৮.১৫ পয়েন্টে।

লেনদেনের শীর্ষে যারা

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৬২ কোটি ৪১ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ৬৬৩টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৪ কোটি ৩৪ লাখ টাকা।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৩৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৩ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, ওরিয়ন ফার্মা, সোনালী পেপার,বিডিকম অনলাইন, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, লাফার্জহোলসিম বাংলাদেশ ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

সাপ্তাহিক টপটেন গেইনার

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪১.৭৪ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২১ দশমিক ৮২ শতাংশ।

অগ্নি সিস্টেমস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক, কুইন সাউথ টেক্সটাইল, এডিএন টেলিকম,ড্রাগন সোয়েটার, আমরা নেটওয়ার্কস, ভিএফএস থ্রেড ডাইং ও এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড।

সাপ্তাহিক লুজারে যারা

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৪৮ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যারামিট সিমেন্ট লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.৫৬ শতাংশ। বাংলাদেশ ফিন্যান্স লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১০.৪৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৮০ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫৬ লাখ ১৮ হাজার টাকা।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইডিএলসি ফিন্যান্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, শ্যামপুর সুগার মিলস, অ্যাপেক্স স্পিনিং,লিন্ডে বাংলাদেশ, রেকিট বেনকিজার ও ব্রাক ব্যাংক লিমিটেড।

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে যারা

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে বস্ত্র খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৩.৩ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে বিবিধ খাতে ১৩ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ফার্মা খাতে ১২.৫ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৮.৯ শতাংশ, ব্যাংক খাতে ৭.৭ শতাংশ, খাদ্য খাতে ৭ শতাংশ, আইটি খাতে ৬.২ শতাংশ, সাধারণ বিমা খাতে ৫ শতাংশ, ট্যানারি খাতে ৪.৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪.৩ শতাংশ, আর্থিক খাতে ৩.৯ শতাংশ, জীবন বিমা খাতে ৩.১ শতাংশ, কাগজ খাতে ২.৮ শতাংশ, সিমেন্ট খাতে ১.৯ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৬ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.২ শতাংশ, সিরামিকস খাতে ১ শতাংশ, ট্রাভেল খাতে দশমিক ৬ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ দর বেড়েছে।