মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে: এলজিআরডি মন্ত্রী

news-image

কুমিল্লা প্রতিনিধি : এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশের মানুষের অবস্থার পরিবর্তন হয়েছে। চাহিদার তুলনায় খাদ্য উৎপাদন বেড়েছে। দেশের উন্নয়নের সাথে মানুষের ক্রয় ক্ষমতা ও মাথাপিছু আয়ের পরিমাণও বেড়েছে।

শনিবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউটের শতবছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, একটা সময় ছিলো বাংলাদেশ উন্নত দেশগুলোর কাছে হাত পাততে হতো। কিন্তু সেদিন ফুরিয়ে গেছে। বাংলাদেশ এখন উদ্যম সাহসে ঘুরে দাঁড়িয়েছে। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল।

তিনি আরও বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারের হাত ধরেই দেশে একটি মোবাইল অপারেটর থেকে অনেকগুলো অপারেটর হয়েছে। সরকার প্রান্তিক পর্যায়ে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। কৃষকের সারের দাম কমানো হয়েছে। শিক্ষা, যোগাযোগ, বিজ্ঞান-প্রযুক্তিসহ নানা খাতে উন্নতি লাভ করেছে বাংলাদেশ।

সাবেক সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক উন নবী তালুকদার প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান