,

দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলছেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান। আজ শনিবার বিসিবি ভবনে সাকিবের সঙ্গে বৈঠকের পর সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান।

বিসিবি সভাপতি জানান, আগামীকাল রোববার রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবেন সাকিব। খেলবেন ‍দুই ফরম্যাটেই।

বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে, আজও ওনার সঙ্গে কথা হয়েছে। যেহেতু আমি তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সব সময় থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন আমাকে বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি থাকব।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামের কথা বলে বিজ্ঞাপনের কাজে দুবাইয়ের বিমান ধরেছিলেন সাকিব আল হাসান। গত ৬ মার্চ দুবাইয়ের বিমানে ওঠার আগে সাংবাদিকদের বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন না। তার এই বক্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। এরপর বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেয়। কিন্তু তাতেও যেন আলোচনা-সমালোচনা শেষ হচ্ছিল না।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড