,

ভ্যাকসিনেশনে ২০০ দেশের মধ্যে বাংলাদেশ অষ্টম

news-image

করোনা প্রতিরোধী ভ্যাকসিনেশনে (টিকাকরণ) ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।শনিবার (১২ মার্চ) দুপুরে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের সম্মেলন কক্ষে একটি বেসরকারি ওষুধ কোম্পানির উদ্যোগে ফুসফুসীয় পুনর্বাসন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে সফলতার পেছনে ওষুধ কোম্পানিগুলোরও ভূমিকা রয়েছে। আমাদের দেশে ৩২ হাজার লোক করোনায় মারা গেছে অথচ পাশের দেশ ভারতে ৫ লাখ লোক মারা গেছে। আমেরিকার মতো এত শক্তিধর দেশেও ১০ লাখ লোক মারা গেছে। সেই তুলনায় বাংলাদেশ অনেকটাই ভালো আছে। বর্তমানে আমাদের দেশে ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছু স্বাভাবিকভাবে চলছে।

এসময় উপস্থিত ছিলেন- কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসাইন, সহকারী অধ্যক্ষ ডা. সাইফুদ্দিন আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমানসহ ডাক্তার ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড