শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের এনগেজমেন্টের আংটি কাকে উপহার দিলেন পরীমনি?

news-image

বিনোদন প্রতিবেদক : অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ ছবির শুটিংয়ে পরীমনির সন্তানের চরিত্রে অভিনয় করেছেন দুই মাস বয়সী এক শিশু। শিশুটির মা গৃহিনী এবং বাবা রিকশা চালক। গতকাল শুক্রবার নিজের এনগেজমেন্টের আংটি ওই শিশুটিকে উপহার দেন পরীমনি।

শুক্রবার রাতে পরিচালক অরণ্য আনোয়ার ফেসবুকে লেখেন, ‘বেলা তিনটার দিকে শুটিং প্যাকআপ করে আমি টিমের সঙ্গে খেতে বসলাম। এ সময় কে একজন বলল, পরী আপু আপনাকে ডাকছেন। সেটের মধ্যে একটা রুমে পরী তখন রাজের সঙ্গে ঢাকায় ফিরে যাওয়ার আয়োজনে ব্যস্ত। আমাকে দেখে বলল, “ভাইয়া, আমার সন্তানের চরিত্রে অভিনয় করা শিশুটাকে একটা ভালো গিফট দেওয়া উচিত।”

ওর কথা শেষ হওয়ার আগেই আমি উত্তর দিলাম, ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি ব্যবস্থা করছি। বলেই আমি চলে এলাম। আমার মাথায় তখন খাওয়াদাওয়া শেষ করে ডে লাইটে একটা দৃশ্য শেষ করার চিন্তা। আমি পেশাদার মানুষ। আমার প্রোডাকশন আগেই শিশুটির সম্মানী বাবদ একটা অঙ্ক খামে করে ওর মায়ের হাতে তুলে দিয়েছে। সেটাকে আমি যথেষ্ট বলে মনে করি। খাওয়া শেষে উঠানে একটা দৃশ্যের শুটিংয়ের আয়োজন করছি, এ সময় আবার ঘরের ভেতর থেকে পরীর ডাক। আমি ব্যস্ত, তবু ভাবলাম ওকে বিদায় দিয়ে আসি। ঘরে ঢুকতেই দেখলাম রাজ আর পরীর হাতে একটা সোনার রিংয়ের ছোট বাক্স। পাশে বসা সেই শিশুটির মা। পরী বলল, “ভাইয়া, আমার দুটো এনগেজমেন্ট রিংয়ের একটা হচ্ছে এটা। আমি বাবুটাকে আপনার হাত দিয়ে এই রিংটা উপহার দিতে চাই।” আমি হতভম্ব! কী বলে এই মেয়ে?

পরী আবার বলল, “গত কয়েকটা দিন ওর সাথে মায়ের চরিত্রে অভিনয় করে ওর প্রতি আমার যে মায়া জন্মে গেছে।” আমি আবেগাপ্লুত হলাম। শ্রদ্ধায় নত হলাম পরীর কাছে। বললাম, তুমি সত্যিই একটা পাগল। আচ্ছা, আসো তাহলে আংটি দেওয়ার একটা ছবি তুলি একসঙ্গে। রাজ বলল, “নীরব ভালোবাসাটা নীরবই থাকুক ভাই। ছবি তোলার দরকার নাই।”’

ফেসবুকে ঘটনাটি শেয়ার করে অরণ্য আনোয়ার লিখেছেন, ‘আমরা ছবি তুললাম না। কিন্তু পরীর এই আবেগের কথা আমি লিখব না, মানুষকে জানাব না, এতটা চাপা স্বভাবের মানুষ যে আমি নই। দুই মাস বয়সী শিশুটির বাবা একজন অটোরিকশাচালক, মা গৃহিণী। স্যালুট, পরীমনি। তোমাকে স্যালুট, শ্রদ্ধা, ভালোবাসা।’

গতকাল শুক্রবার দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমনি ও রাজ অভিনীত ছবি ‘গুণিন’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির প্রথম ছবি। গুণিন পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। অরণ্য আনোয়ারের ‘মা’ ছবিটি এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা