রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাউ দুধের পায়েস

news-image

নিউজ ডেস্ক :লাউ খেতে পছন্দ করে না এমন বাঙালি কমই আছে। বাংলার ঘরে ঘরে স্বাস্থ্যকর এই সবজিটি রান্না করা হয়। বিভিন্ন রকমের মাছ দিয়ে সাধারণত লাউ রান্না করা হয়। আবার অনেকে রান্না করেন ডাল দিয়ে। তবে লাউ দিয়ে পায়েস মিষ্টি খাবারে এক অন্যরকম স্বাদ। চলুন জেনে নিই কিভাবে রান্না হয় এই রেসিপিটি।

উপকরণ

কচি লাউ- ১টি

কিসমিস- ১টেবিল চামচ

এলাচ- ২টি

দারচিনি- বড় ১টি

তরল দুধ- ২কেজি

লবণ- পরিমাণমতো

চিনি/খেজুর গুড় – পরিমাণমতো
যেভাবে রান্না করতে হয়

প্রথমে লাউ ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর মাঝখান দিয়ে লাউ কেটে বিচিসহ অংশটুকু বাদ দিয়ে দিন। এবার মিহি কুচি করে লাউ কেটে নিন ও গরম পানিতে ৮-১০মিনিট ভিজিয়ে রাখুন।

একটি বড় হাড়িতে তরল দুধ জ্বাল দিন। এতে এলাচ, দারচিনি ও পরিমাণমতো লবণ আর চিনি দিয়ে জ্বাল দিয়ে দুধ ঘন করতে থাকুন। তারপর ঘন দুধের মধ্যে কিসমিস ও ভাপ দেয়া লাউ কুচি দিয়ে অল্প কিছু সময় নাড়তে থাকুন। ঘন হলে বাদাম, কিসমিস আর জাফরান দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজার এই লাউ দুধের পায়েস।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী