,

ইউক্রেনের শরণার্থী সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ১৬তম দিন আজ। এ যুদ্ধের কারণে ক্রমাগত বাড়ছে ইউক্রেনের শরণার্থী সংখ্যা। এ পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে চলে গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

আজ শুক্রবার এক টুইটে তিনি বলেন, ইউক্রেনের শরণার্থীর সংখ্যা দুঃখজনকভাবে আজ ২৫ লাখে পৌঁছেছে। তিনি বলেন, ‘আমরা অনুমান করছি, ইউক্রেনের অভ্যন্তরে প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই অর্থহীন যুদ্ধের কারণে কয়েক লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।’

এদিকে, গতকাল বৃহস্পতিবার পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানান, ইউক্রেন থেকে প্রায় ১৫ লাখের বেশি শরণার্থী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

আজ শুক্রবার জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন থেকে প্রায় এক লাখ ১০ হাজার শরণার্থী জার্মানিতে এসেছে। তবে সংখ্যাটা আরও বেশি হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড