‘ভুল করে ছোড়া’ ভারতের ক্ষেপণাস্ত্র পড়ল পাকিস্তানে, দুঃখ প্রকাশ

news-image

অনলাইন ডেস্ক : মহড়া চলাকালে ভারতীয় সেনাবাহিনীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। গত বুধবার ঘটনাটি ঘটে। যদিও ভারত দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি ভুল করে ছোড়া হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে আজ শুক্রবার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে মোদি সরকার।

খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক। তারাই প্রথম জানায় হরিয়ানার সিরসার কাছে কোনো এলাকা থেকে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এমনকি পাকিস্তানের বিমান বাহিনী ওই ক্ষেপণাস্ত্রটি প্রবেশ করতেও দেখেছে পাঞ্জাবের মিলন চানু শহরে। এরপরই বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে নয়াদিল্লি ঘটনাটির কথা স্বীকার করে। তবে একইসঙ্গে জানিয়ে দেয়, ঘটনাটি ভুল করে ঘটেছিল।

কীভাবে এমন ভুল হলো তা জানিয়ে কেন্দ্রের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৯ মার্চ নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষিপ্ত হয়ে যায়। প্রযুক্তিগত গোলযোগের জন্যই ওই ঘটনা ঘটেছিল। তবে ভারত ইতিমধ্যেই ঘটনাটিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।’

ভারতের তরফে এ ঘটনায় দুঃখপ্রকাশ করে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একটি এলাকায় গিয়ে অবতরণ করেছে। ঘটনাটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। তবে আমরা কিছুটা নিশ্চিন্ত এটা জেনে যে এ দুর্ঘটনায় ওই এলাকায় কারও প্রাণ যায়নি।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান