,

বিএনপি দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে উসকানি দিচ্ছে, অভিযোগ তথ্যমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, বিএনপি দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে উসকানি দিচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, করোনা ও যুদ্ধের কারণে সারাবিশ্বে দ্রব্যমূল্য বেড়েছে জেনেও বিএনপি নেতারা আহাম্মকের মতো কথা বলছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাপান দূতাবাস আয়োজিত ‘১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী‘ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, করোনা এবং ইউরোপে যুদ্ধের কারণে পৃথিবীব্যাপী দ্রব্যমূল্য বেড়েছে। ইউরোপে গত ১৩ বছরের মধ্যে খাদ্যপণ্যের দাম বর্তমানে সর্বোচ্চ। আমেরিকা, ভারত, পাকিস্তানেও দ্রব্যমূল্য বেড়েছে। ইউরোপের তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্য সেভাবে বাড়েনি, কিছু আমদানিনির্ভর পণ্যের দাম বেড়েছে। মির্জা ফখরুল সাহেবরা এগুলো জানেন, জেনেও তারা অন্ধের মতো, আহাম্মকের মতো কথা বলেন।

তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী যখন সুযোগ পায়, তখন দ্রব্যমূল্য বাড়ানোর পাঁয়তারা করে। সরকার সেটার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। একইসঙ্গে টিসিবির আওতা বাড়িয়ে নিম্ন আয়ের মানুষ যাতে কম মূল্যে পণ্য কিনতে পারে, সেই ব্যবস্থাও সরকার করেছে।

দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়ার জন্য মির্জা ফখরুল সাহেবরা তাদের ঘরানার ব্যবসায়ীদের উৎসাহ-পরামর্শ দিচ্ছেন অভিযোগ করে ড. হাছান বলেন, ‘তারা দলগতভাবে এ কাজ নিয়েছেন এবং সমুদ্রের ওপার থেকেও কিছু কিছু ব্যবসায়ীকে বাতাস দেওয়া হচ্ছে, যাতে পণ্য মজুত করে মূল্য বাড়ায়। সরকার সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড