,

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

news-image

নিউজ ডেস্ক : গভীর রাতে রাজধানীর মিরপুরের শাহ আলী মাদরাসার সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সামান্তা (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাত দেড়টার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, সামান্তা ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ৪র্থ সে‌মিস্টারের ছাত্রী ছিলেন। রাতে সে ইউনিভার্সিটির পিকনিক শেষে বন্ধু নিলয়কে ফোন করে বলে তাকে বাসায় পৌঁছে দেয়ার জন্য। পরে মিরপুরের বাসায় ফেরার পথে শাহ আলী মাদরাসার সামনে আসলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। নিলয় ও সামান্তা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল থেকে জানায় সামান্তা মারা গেছে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গভীর রাতে মিরপুর থেকে আহত অবস্থায় এক মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পরে চিকিৎসক জানান সে মারা গেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড