,

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে মাউশির জরুরি আদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের লক্ষ্যে সব ধরনের স্কুল কলেজের জন্য জরুরি আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার প্রকাশিত এ আদেশে ৫ নির্দেশনা দেয়া হয়েছে। এতে স্বাক্ষর করেন সহকারী পরিচালক (প্রশাসন) রুপক রায়।

নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান এবং সব অফিসে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

৫ নির্দেশনা হলো –

১. ১৭ মার্চ সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান/অফিস ভবনে পতাকা বিধি অনুসারে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

২. এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করতে হবে(স্বাস্থ্য বিধি অনুসরণ করে)।

৩.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান/অফিস ভবনে সৌন্দর্য্যবর্ধন; সাজসজ্জা ও আলোকসজ্জার ব্যবস্থা এবং মহান স্বাধীনতার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি, উদ্ধৃতি, পোস্টার, চিত্রাঙ্কন, রচনা শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করতে হবে।

৪. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান/অফিসসমূহের সংশ্লিষ্ট মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করতে হবে।

৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন। স্থানীয় প্রশাসন ও জাতীয় নির্দেশনা অনুসারে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড