,

সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ১১টি জেব্রার মৃত্যুর ঘটনায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া।

পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি, কর্তব্যে অবহেলা ও প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগ এনে সাফারি পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানকে অভিযুক্ত করে বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সন্ধ্যায় থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, চলতি বছরের ২ জানুয়ারি হতে ২৯ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যু হয় যা ওই পার্কের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান যথসময়ে সহকারী বন সংরক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেননি এবং জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ডের সভা আহ্বানের ব্যবস্থা নেয়া কিংবা থানায় জিডি করেননি। মৃত জেব্রাদের মধ্যে তিনটি জেব্রাকে পেট কাটা অবস্থায় পাওয়া যায়। এই তিনটি মৃত জেব্রার পেট কাটার বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমানের দেয়া বক্তব্যও গ্রহণযোগ্য হয়নি।

মামলায় ক্ষতির হিসেবে প্রতিটি জেব্রার মূল্য ১০ লাখ টাকা করে ১১টি জেব্রার মৃত্যুর কারণে রাষ্ট্রীয় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে এবং বিশ্বাস ভঙ্গ করা হয়েছে বলে মামলার আবেদনে উল্লেখ করে তদন্তক্রমে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে প্রাণীকল্যাণ আইন, ২০১৯ এর ধারা ৬ (ছয়) এবং দণ্ড বিধির ৪২৮ ধারার মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য মামলায় অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড