,

শৈলকুপায় জোড়া খুনের মামলায় চারজনের যাবজ্জীবন

news-image

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-আমিরুল ইসলাম, লিয়াকত আলী, আলতাব মেম্বার ও ফারুক ওরফে বাদল। তাদের মধ্যে বাদল পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের শরিফুল ইসলাম ও মাসুমকে শত্রুতার জেরে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে শৈলকুপা থানা মামলা করেন। তদন্ত শেষে ২০১১ সালের ৩০ নভেম্বর ৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান