,

পাখির বাসায় হোটেল

news-image

অনলাইন ডেস্ক : ধরুন, যদি গাছের ওপর থাকা বৃত্তাকার কাঠামোর ভেতরে হয় মানুষের বসবাসের জায়গা? বৃত্তাকার ওই কাঠামোর চারপাশে আবার পাখিদের বাসা। শুনতে অবাক হলেও পর্যটকদের জন্য এ ধরনের একটি ‘পাখির রাজ্যে’ সময় কাটানোর সুযোগ তৈরি করেছে ‘ট্রি হোটেল’। এর চারপাশে রয়েছে ৩৫০টি পাখির বাসা। এমনটাই জানিয়েছে আর্ন্তজাতিক গণমাধ্যম সিএনএন।

সুইডেনের উত্তরাঞ্চলের হ্যারাডস গ্রামে ট্রি হোটেলটি অবস্থিত। দেশটির রাজধানী স্টকহোমে নেমে আকাশপথে লিউলিয়া বিমানবন্দরে যেতে হবে। এরপর সেখান থেকে গাড়িতে আরো এক ঘণ্টার পথ।

হোটেলটি বানানো হয় ২০১০ সালে। কেন্ট ও ব্রিট্টা লিন্ডভাল নামের দম্পতি আধুনিক স্থাপত্যশৈলীতে এটি নির্মাণ করেছেন। স্থপতি ও নকশাকারদের পাশাপাশি পাখি বিশেষজ্ঞরাও এখানকার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখেন। ট্রি হোটেলে পাখিপ্রেমীরা তাদের কক্ষের ভেতর থেকেই সৌন্দর্য উপভোগ করতে পারেন। হোটেলের চারপাশে বসানো পাখির বাসায় স্থানীয় প্রজাতিসহ বিভিন্ন ধরনের পাখির সমাহার রয়েছে। এছাড়া রয়েছে বাদুড় ও মৌমাছির ঘর।

আগামী মে মাসে খোলার অপেক্ষায় থাকা এই হোটেলে সকালের নাশতাসহ দুজন পর্যটককে ব্যয় করতে হবে প্রায় এক হাজার ২০০ ডলার। হোটেলটির প্রাণ পরিবেশ তৈরিতে যুক্ত অন্যতম স্থপতি জোয়া আলবুকার্কি বলেন, ‘এই প্রজেক্টের লক্ষ্য হচ্ছে, পরিবেশ ও স্থাপত্যকে একসঙ্গে জুড়ে দেওয়া।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড