,

সুপারি গাছের সঙ্গে শত্রুতা!

news-image

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে সুপারি বাগানের প্রায় ৫ শ’টি সুপারি গাছের চারা কেটে ফেলে একদল দুর্বৃত্ত। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মো. সাব্বির হোসেন নামে এক যুবকের সুপারি বাগানে এ ঘটনা ঘটে।

বাগানের মালিক সাব্বির হোসেন জানান, এলাকায় বা সুপারি বাগানের আশপাশের কোন মানুষের সঙ্গে পূর্ব শত্রুতা নেই। এরপরও একদল দূর্বৃত্তের সুপারি গাছের সঙ্গে শত্রুতা। এটা মেনে নেওয়া যায় না।

এই ঘটনায় দৌলতখান থানায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ বিষয় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান