তুরস্কে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা শুরু

news-image

তুরস্কের আন্তালিয়া শহরে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের শান্তি আলোচনা শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার মধ্যে বৈঠক শুরু হওয়ার বিষয়টি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা নিশ্চিত করেছেন।

বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু মধ্যস্থতা করছেন। জাখারোভা একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে রুশ ও ইউক্রেনের প্রতিনিধি একে অপরের বিপরীতে বসে আছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী সামরিক অভিযান শুরু করার পর বেলারুশে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু যুদ্ধ বন্ধে কার্যত কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্তে না পৌঁছানোর ব্যাপারে দুই দেশই পরস্পরকে দোষারোপ করেছে।

যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আশা করছেন, আজকের বৈঠকের মধ্য দিয়ে স্থায়ী যুদ্ধবিরতির দরজা খুলবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান