বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি যোদ্ধাদের যে সুবিধা দিচ্ছে ইউক্রেন

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন ঘোষনা দিয়েছেন, ইউক্রেনের জন্য যেসব বিদেশি নাগরিক যুদ্ধ করবেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। খবর ফক্স নিউজের।

গত ২৭ ফেব্রুয়ারি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনকে সহায়তা করতে বিদেশি নাগরিকদের তাদের দেশে গিয়ে যুদ্ধের আহবান জানান।

ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রী ইয়েনিন বলেছেন, ইউক্রেনে যুদ্ধ করতে যারা নাম লেখাবে তাদেরকে সামরিক পরিচয়পত্র দেওয়া হবে এবং ভবিষ্যতে তাদেরকে ইউক্রেনের নাগরিকত্ব দেওয়া হবে যা তালিকায় রাখা হবে।

উপস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি যোদ্ধারা একটি চুক্তি স্বাক্ষর করবেন এবং সামরিক পাসপোর্ট পাবেন। পরে এটি তাদের বসবাসের অনুমতিতে রূপান্তরিত হবে। এছাড়া ভবিষ্যতে এ বিদেশিদের মধ্যে যারা ইউক্রেনের নাগরিক হতে আগ্রহী তাদের জন্য আইনি পথ খোলা থাকবে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষা দলের অংশ হিসেবে বিদেশি যোদ্ধারা ইউক্রেন এবং বিশ্ব শৃঙ্খলা রক্ষা করবেন।

তিনি জানান, ২৭ ফেব্রুয়ারির পর ৫২টি দেশের ২০ হাজার স্বেচ্ছাসেবী ইউক্রেনের হয়ে যুদ্ধের জন্য নাম লিখিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা