বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু হাসপাতালে রুশ সেনাদের হামলা, দাবি ইউক্রেনের

news-image

অনলাইন ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই ইউক্রেনের মারিওপোল শহর ঘিরে রেখেছে রাশিয়া। যার ফলে সেখান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। এর মধ্যেই একটি শিশু হাসপাতালে রুশ সেনারা হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। সিটি কাউন্সিলের বরাতে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার সেনারা একটি শিশু হাসপাতালে কয়েকটি বোমা ফেলেছে। এতে ওই হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কাউন্সিল অফিস জানায়, এ হামলায় কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে তারা এখনও নিশ্চিত নন। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেনকো বলেন, মারিওপোলের ওই হাসপাতালের প্রসূতি, শিশু ও থেরাপি ওয়ার্ড রাশিয়ার বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আহতদের পাশে থাকা হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।

স্থানীয় সংসদ সদস্য দিমিত্র গুরিনও রাশিয়ার হামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে বিবিসি হামলার সত্যতা যাচাই করতে পারেনি। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা