বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিলারে ফাটল, মতিঝিলের মডার্ন ম্যানশন ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিলের মডার্ন ম্যানশন ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গত তিন দিন আগে ১৫ তলার ওই ভবনের পিলারে ফাটল দেখা দিয়েছে। পরে পরিস্থিতি ঘুরে দেখার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই ঘোষণা দেয়।

বুধবার দুপুরে সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক শাহজাহান সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫৩ মতিঝিল হোল্ডিংয়ের ওই ভবনে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। ভবনের দোতলায় তিনটি এবং তিন তলায় দুটি পিলারে ফাটল দেখা দেয়ায় এটিকে ঝুঁকিপূর্ণ ভবন বলা হয়েছে।

এই কর্মকর্তা জানান, ভবনটি অনেক পুরানো। ১৯৬২ সালের ১৪ নভেম্বর ভবনটি নির্মাণের অনুমোদন দেয়া হয়। বহুতল এই ভবনে ব্যাংক, গণমাধ্যমের কার্যালয়, রেস্তোঁরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।

গত রোববার সন্ধ্যায় ফাটল দেখা দেয়ার খবর পেয়ে সেখানে পরিদর্শনে যায় ফায়ার সার্ভিসের একটি দল। তারা তৃতীয় তলার পিলারসহ দেয়ালের বেশ কিছু জায়গা থেকে প্লাস্টার খসে পড়তে দেখেন। এরপর তারা ভবনটি ব্যবহারে ‘নিরুৎসাহিত’ করে। এসময় ভবনটি থেকে লোকজনকে নেমে আসতে বলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা