বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ মার্চ থেকে আলিমের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে চলতি বছরের আলিম পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বিতরণ প্রক্রিয়া। চলবে ৩১ মার্চ পর্যন্ত এমনটাই জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান। গতকাল মঙ্গলবার এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়েছে, আলিম পরীক্ষা-২০২২ (শিক্ষাবর্ষ-২০২০-২০২১) এর রেজিস্ট্রেশন কার্ড আগামী ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আঞ্চলিক কার্যালয় সমূহ ও বোর্ডের মাধ্যমে বিতরণ করা হবে।

এতে আরও বলা হয়, উল্লিখিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে কোনো প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ ওই বোর্ডের রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে।

এর আগে, চলতি বছরের দাখিল ও আলিম পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করে মাদরাসা শিক্ষা বোর্ড। ঘোষণা অনুযায়ী, দাখিল পরীক্ষা শুরু হবে ১৯ জুন। আর আলিম পরীক্ষা শুরু হচ্ছে ২২ আগস্ট থেকে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর গত বছরের শেষের দিকে ২০২১ সালের দাখিল ও আলিম শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। আর অন্যান্য বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা