,

দুই মাসের জন্য ক্রিকেট থেকে সাকিবের ছুটি

news-image

দুই মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস। ৩০ এপ্রিল পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে দেখা যাবে না সাকিবকে।

সংবাদ সম্মেলন জালাল ইউনুস বলেন, ‘এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত বিশ্রাম দিচ্ছি তাকে। সে কোন সংস্করণ খেলবে, সেটা আমরা আলোচনা করে জানাব। সে আজ জানিয়েছে এই সফরটা খেলতে চাচ্ছে না। সে মানসিক ও শারীরিকভাবে খেলার অবস্থায় নেই।’

তিনি আরও বলেন, ‘সে বারবার একটি কথা বলেছে, খেলা উপভোগ করছি না। মানসিকভাবে খেলার অবস্থায় নেই। এটা আমরা বিবেচনা করে বলেছি ঠিক আছে। সরাসরি আমাদের জানিয়েছে, সে এই দক্ষিণ আফ্রিকা সফরে থাকতে চাচ্ছে না। আগামীকাল রাতে সে এসে আমাদের সভাপতির সঙ্গে বসে আলোচনা করবে।’

‘প্রথমে সে আপনাদের বলেছিল ওয়ানডে খেলতে চাচ্ছে না। কিন্তু আজ সে জানিয়েছে সে দক্ষিণ আফ্রিকা সফরে থাকতে চাচ্ছে না। ভবিষ্যতের পরিকল্পনা বলতে সামনে আমাদের আরও সিরিজ আছে, সে দেশে ফেরার পর আমাদের সঙ্গে বসে জানাবে।’ জালাল ইউনুস আরও যোগ করেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড