,

ফের বাড়ল সোনার দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম। এক হাজার ৫০ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভ‌রির দাম বেড়ে দাঁড়াচ্ছে ৭৯ হাজার ৩১৫ টাকায়।

আজ মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (৯ মার্চ) থেকে দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ পড়বে ৭৯ হাজার ৩১৫ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৭৫ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের ৮১৬ টাকা বেড়ে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৬৪২ টাকা বাড়িয়ে ৫৪ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হ‌য়েছে।

এর আগে, গত ৩ মার্চ সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওই দামে মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের সোনা ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেটের ৭৪ হাজার ৭৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৩ হাজার ৪২১ টাকা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড