দ্বিতীয় স্ত্রীর মামলায় স্বামীসহ তৃতীয় স্ত্রী কারাগারে

news-image

অনলাইন ডেস্ক : যৌতুকের দাবিতে দ্বিতীয় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী ও তৃতীয় স্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলী উপজেলায়। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান গতকাল মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।

দ্বিতীয় পক্ষের স্ত্রী খাদিজা বাদী হয়ে গত বছর ১৫ ডিসেম্বর মামলাটি দায়ের করেছিলেন বলে পরিবার থেকে জানা যায়। আসামিরা হলেন- তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে মো. শাফায়াতুল্লাহ ও তার তৃতীয় পক্ষের স্ত্রী সাদিয়া।

মামলায় খাদিজা অভিযোগ করেন, স্বামী শাফায়াতুল্লাহ দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না পেয়ে তৃতীয় স্ত্রী সাদিয়ার সহায়তায় তাকে শারীরিক নির্যাতন করেন। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি আদালতে মামলা করেন।

খাদিজা বলেন, ‘আমার স্বামী শাফায়াতুল্লাহ আগেও একটি বিয়ে করেছিলেন। প্রথম পক্ষের স্ত্রী যৌতুক দিতে না পারায় নির্যাতন করে তাকে তাড়িয়ে দেন। আমাকে বিয়ে করার পর সাদিয়াকে বিয়ে করেন।’

তিনি আরও বলেন, ‘শাফায়াতুল্লাহ যৌতুক লোভী ও বিয়ে পাগল। বারবার বিয়ে করে শুধু যৌতুকের লোভে। তার মতো পুরুষের কঠিন শাস্তি হওয়া উচিত।’

দ্বিতীয় পক্ষের স্ত্রীর কাছে তৃতীয় পক্ষের স্ত্রীর যৌতুক চাওয়ার বিষয়টি বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেন আসামিপক্ষের আইনজীবী মো. জহিরুল হক নান্না। তারা আদালতে জামিনের আবেদন করবেন বলে জানান।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এরা বিয়েপাগল শ্রেণির পুরুষ। এদের সমুচিত শিক্ষা হওয়া দরকার ছিল।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান