,

নারীদের জন্য ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুসন প্যানেল ঘোষণা ওয়ালটন এমডির

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রসহ সবখানে নারীর সুস্থ শারীরিক এবং মানসিক বিকাশে নানা উদ্যোগ নিয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ। এ জন্য তিনি ‘ফিমেল ইনভলভমেন্ট ইন ভার্সাটাইল এমপাওয়ারমেন্ট’ (এফ.আই.ভি.ই. বা ফাইভ) শীর্ষক একটি ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুসন বা ডিঅ্যান্ডআই প্যানেল ঘোষণা করেছেন। বাংলাদেশে এই প্রথম ইলেকট্রনিক্স ও প্রযুক্তি শিল্পখাতে এ ধরনের উদ্যোগ নিলো ওয়ালটন।

সোমবার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ‘বিশ্ব নারী দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘এফ.আই.ভি.ই.’ শীর্ষক ওই ডিঅ্যান্ডআই প্যানেলের ঘোষণা দেন ওয়ালটন এমডি ও সিইও গোলাম মুর্শেদ। একইসঙ্গে তিনি ওয়ালটন করপোরেট অফিসে স্থাপিত স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন। ওয়ালটনের নারী সদস্যরা এখান থেকে সহজেই স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা নিলু, শোয়েব হোসেন নোবেল ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, শাহিনুর সুলতানা রেখা, এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সাহানা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে গোলাম মুর্শেদ বলেন, ‘এফ.আই.ভি.ই.’ শীর্ষক এই ডিঅ্যান্ডআই প্যানেল একটি বিশেষ প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনের ‘ভিশন-গো গ্লোবাল ২০৩০’ অর্জনে কাজ করবে। এই উদ্যোগের মাধ্যমে আমরা নারীবান্ধব সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে পারব। বাংলাদেশে ওয়ালটনই প্রথম প্রতিষ্ঠান যারা এই ইন্ডাস্ট্রিতে এমন একটি প্যানেল গঠন করল। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের।’

তিনি আরও বলেন, নারীকে নিয়ে সামাজিক ট্যাবু ভাঙতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। স্যানিটারি ন্যাপকিন নারীদের জন্য অত্যাবশ্যকীয় পণ্য। নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ওয়ালটনে এই ভেন্ডিং মেশিন বাসানো হয়েছে। নারীদের কল্যাণে আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। এভাবে ‘বেটার বাংলাদেশ টুমরো’ উদ্যোগের মাধ্যমে জাতিসংঘের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ওয়ালটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, ‘এফ.আই.ভি.ই.’ ডিঅ্যান্ডআই প্যানেলটি ওয়ালটনে কর্মরত সহস্রাধিক নারী সদস্য নিয়ে গঠিত। প্রতিষ্ঠানটিতে কর্মরত নারীদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে এ প্যানেল কাজ করবে। এর ফলে পুরুষের সঙ্গে কোল্যাবরেশনে উপযুক্ত ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত হবে। যা স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অথনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড