,

নাশকতার মামলায় বিএনপির ৪ নেতার কারাদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : নয় বছর আগের নাশকতার মামলায় বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর মোল্লাসহ চারজনের দুই বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে আদালত মামলার অপর ৩১ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। দণ্ডিত অপর তিনজন হলেন- ঈসমাইল হোসেন, আবু বক্কর সিদ্দিক ও মো.বাচ্চু।

রায়ের সাজা একটির পর একটি কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করেন বিচারক। সেক্ষেত্রে তাদের দুই বছরই কারাভোগ করতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী এম মনিরুজ্জামান (মনির)। রায় ঘোষণার সময় দণ্ডিত চার আসামি আদালতে না থাকায় আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

অন্যদিকে খালাস পাওয়া ৩১ আসামি হলেন- কামরুজ্জামান ওরফে স্বপন, আ. মান্নান, শরীফুল, দীপন কুমার দাস ওরফে টাইগার মেম্বার, হারুন অর রশিদ, রেফায়েত উল্লাহ ওরফে রেফতুল আলম, এমদাদুল হক এমদাদ, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আ. মতিন, সৈয়দ আসিফ, আফজাল, রুবেল হোসেন, আবুল হোসেন, আবিদ হোসেন তুষার, অলিউর রহমান দিপু, এ জি এম শাসসুল হক, বদরুজ্জামান, মেজবা উদ্দিন, কাজল দাস, মনু, আব্দুল্লাহ আল মামুন, মাসুদ, নুরুল আমিন, জোনায়েত হোসেন, শাহজাহান মোল্লা, হারুন অর রশিদ, মতিউর রহমান, কামাল হোসেন ও মাজহারুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ অক্টোবর বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেয় আসামিরা।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত শেষে ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড