বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব দেশকে আর বন্ধু মনে করে না রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : প্রতিবেশী দেশ ইউক্রেনে সামরিক অভিযানের ফলে পশ্চিমা দেশ ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যেসব নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে সেগুলোর জবাবে পাল্টা ব্যবস্থা নিচ্ছে রাশিয়া। যেসব দেশ ও অঞ্চল রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ নয়, সেসবের একটি তালিকা তৈরি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই তালিকায় থাকা দেশ ও অঞ্চলসমূহ হলো— সুইজারল্যান্ড, নরওয়ে, আলবেনিয়া, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্সি, অ্যাঙ্গুইলা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, জিব্রাল্টার, ইউরোপীয় ইউনিয়নের ২৮ দেশ, আইসল্যান্ড, কানাডা, লিচটেনস্টেইন, মাইক্রোনেশিয়া, মোনাকো, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, স্যান মারিনো, উত্তর মেসিডোনিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, ইউক্রেন, মন্টিনিগ্রো ও জাপান।

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে জারি করা ডিক্রি অনুযায়ী, বন্ধুত্বপূর্ণ নয়- তালিকায় থাকা দেশ ও অঞ্চলসমূহের সঙ্গে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এখন থেকে রুশ মুদ্রা রুবল ব্যবহার করা হবে।

এ ছাড়া, এই দেশ ও অঞ্চলসমূহের কোনো কোম্পানির সঙ্গে যদি রুশ কোনো কোম্পানি বাণিজ্যিক চুক্তি করতে চায়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট রুশ কোম্পনিকে অবশ্যই সরকারের অনুমোদন নিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে ডিক্রিতে।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে নিত্য নতুন নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া নিজেদের ডলারের রিজার্ভের ওপর চাপ এড়াতেই এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা