,

নারী দিবসে বিশেষ চলচ্চিত্র ‘স্কুটি’

news-image

বিনোদন প্রতিবেদক : মধ্যবিত্ত পরিবারের মেয়ে অনু বাহারকে নিয়মিত গণপরিবহন ব্যবহার করতে হয়। প্রায় প্রতিদিনই সে রাস্তায়, গাড়িতে, ফুটপাতে হয়রানির শিকার হচ্ছিল। রাস্তার এই রোজকার হয়রানি যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, একদিন অনু সিদ্ধান্ত নেয় একটা স্কুটার কেনার। কিন্তু সেখানে শুরু হয় আরেক সংগ্রাম। এমন এক সাধারণ নারীর অসাধারণ গল্প নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্কুটি’। এখানে মূল ভুমিকায় দেখা যাবে নাজিফা তুষিকে। তুষি বাদেও এতে অভিনয় করেছেন সিয়াম রায়হান, সঙ্গীতা চৌধুরী, অশোক ব্যাপারী, হেদায়াত নান্নু, আদনান আদিব খান, আশফাকুল আশেকিন, রেশমী, মোহনা, শশী আফরোজা, সোনিয়া ইয়াসমিন, আমিন, মারিয়া, তানিশা, অহনা, কৃষ্ণা প্রমুখ।

তরুণ পরিচালক আরিফুর রহমান পরিচালিত এই চলচ্চিত্রটি নারী দিবস উপলক্ষে বিশেষভাবে মুক্তি দিচ্ছে ওটিটি প্লাটফর্ম চরকি। ৮ মার্চ, মঙ্গলবার রাত ৮টা থেকে চলচ্চিত্রটি দেখা যাবে চরকিতে।

পরিচালক আরিফুর রহমান বলেন, ‘আমার এই সিনেমার স্ক্রিপ্টটা কয়েকটি প্রতিযোগতায় অংশ নিয়ে বেশ সুনাম কুড়িয়েছে। এরই মধ্যে দেশের বাইরে কয়েকটি ফেস্টিভালে দেখানো হয়েছে। তবে এইবার বাংলাদেশের দর্শক স্কুটি সিনেমাটি দেখতে পাবে চরকির মাধ্যমে। আমার মনে হয়েছে স্কুটি সিনেমাটা এই দেশের প্রত্যেক পরিবারের জন্য একটি মাস্ট ওয়াচ সিনেমা।

বিশেষ করে যে মেয়েটি, যে বোনটি প্রতিদিন রাস্তায় বের হয় তারা এই ছবি দেখে অনুর মাঝে নিজেকে খুঁজে পাবে। কে জানে অনুকে দেখে তাদের জীবনেও কোনো বদলের হাওয়া লাগতে পারে। সেটাই হবে আমার এই গল্প বলার স্বার্থকতা।’

এর আগে ‘মাটির প্রজার দেশে’ ছবির প্রযোজক হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছিলেন পরিচালক আরিফ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড