,

আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

news-image

ক্রীড়া ডেস্ক : আবারো আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। সর্বশেষ নভেম্বরে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন পিএসজির এই তারকা।

চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ দুটি ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ৪৪ সদস্যের প্রাথমিক দলে ফিরেছেন মেসি। ৪৪ সদস্যের দলে স্কালোনি বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছেন।

তবে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের আগে মেসির তেমন কোনো সমস্যা নেই বলেই নিশ্চিত করা হয়েছে। তাই আর্জেন্টাইন মহাতারকা ফিরেছেন জাতীয় দলের স্কোয়াডে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ ভেনেজুয়েলা ও ৩০ মার্চ ইকুয়েডরের বিপক্ষে শেষ দুই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলবেন মেসি।

এর আগে জানুয়ারির শেষে বিশ্বকাপ বাছাইপর্বে আলবেসেলিস্তারা মাঠে নামলেও করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার পর পর্যাপ্ত ফিটনেসের অভাবে কারনে মেসি ছিলেন দলের বাইরে। চার মাস পর আবারও নিজ দলে ফিরলেন ফুটবলের এ জাদুকর।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের