,

আচারের বয়ামে ৫ কোটি টাকার আইস

news-image

নিজস্ব প্রতিবেদক : নিত্য-নতুন কৌশলে চলছে মাদক পাচার। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এবার আচারের বয়ামে পাচার হচ্ছিলো ভয়ংকর মাদক আইস (ক্রিস্টাল মেথ)। রাজধানীর কদমতলী এলাকা থেকে এককেজি আইস জব্দসহ মো. জাহিদুল আলমকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

জব্দ করা আইসের বাজার মূল্য প্রায় ৫ কোটি ২ লাখ টাকা। এছাড়াও অভিযানের সময় ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কদমতলী এলাকায় আইসের বড় একটি চালান পাচার হবে। পরে সেখানে অভিযান চালিয়ে অভিনব কায়দায় আচারের বয়ামে লুকিয়ে রাখা এক কেজি আইস জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় জাহিদুল আলমকে। এসময় ৫ হাজার ১৩ পিস ইয়াবাও পাওয়া যায়।

গ্রেপ্তার জাহিদুল পেশাদার মাদক কারবারি। তারা কক্সবাজারের টেকনাফ থেকে বিভিন্ন সময় অভিনব কৌশলে ভয়ংকর মাদক আইস ও ইয়াবা নিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড