বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট নিয়ে উপহাস করছেন সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার জনগণের ভোট নিয়ে উপহাস করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটেতে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের উদ্যোগে ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে’এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

বিরোধী দলকে মাঠ ধরে রাখতে হবে প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দল মাঠ ধরে থাকবে কি? মাঠ তো সমান ও স্বচ্ছ থাকবে-সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকার এবং তার নির্বাচন কমিশনের। কিন্তু এই লুটেরা ও ডাকাত সরকারের আমলে কি মাঠ সমান থাকবে? সেটা কি আপনি জানেন না? আর তথ্যমন্ত্রী মানুষের দারিদ্রতা আর সিইসি জনগণের ভোট নিয়ে উপহাস করছেন এবং সিইসি বিরোধী দলকে উস্কানি দিচ্ছেন যে, তোমরাও সন্ত্রাস করো।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, আপনি ফ্লাইওভার দেখান, আপনি উড়াল সেতু দেখান, আপনি মেট্রোরেল দেখান- এটাতো অতিতেও স্বৈরশাসকরা দেখিয়েছেন। এটা মিশরও দেখিয়েছে। তারপর কি দেখলাম- নিরন্ন মানুষ যাদের জন্য হাসপাতাল নাই, স্কুল নাই। এভাবে লুটপাটের রাজত্ব হয় স্বৈরশাসকদের আমলে। যেটার আমরা টোটাল প্রতিফলন দেখতে পাচ্ছি ।

বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন প্রমুখ বক্তব্য রাখেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা