বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের কারণেই পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : তিনি বলেন, কয়েক দিন ধরে দেখছি, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীররা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কথা বলছেন। যুদ্ধের কারণে দ্রব্যমূল্য পুরো পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশেও যে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পায়নি তা কিন্তু নয়। কিন্তু সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘স্বাধীনতার ৫০ বছরে সাংবাদিকতায় নারী’ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি।

মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, মানুষের ক্রয় ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় দ্রব্যের দাম বাড়েনি। বিএনপি দ্রব্যমূল্য নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য সমালোচনা করছে।

তথ্যমন্ত্রী বলেন, নারীর উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে সেটা আজ দৃশ্যমান। গত ১৩ বছরে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। তুরস্কের চেয়ে আমাদের দেশের নারীরা কোনও অংশে পিছিয়ে নেই। বাংলাদেশে সচিব, ডিসি, এসপি, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ সব কর্মক্ষেত্রেই নারী আছেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন হয়েছে, তা পৃথিবীতে একটা উদাহরণ। নারীর উন্নয়ন অগ্রগতির মধ্যেই দেশের উন্নয়ন হয়। নারী ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। পাকিস্তানের চেয়ে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে আছে শুধু তা নয়, নারীদের অধিকার ও ক্ষমতায়নেও এগিয়ে আছে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডাকসুর প্রথম নারী ভিপি মাহফুজা চৌধুরী, দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাছিমা খান মন্টিসহ বিভিন্ন মাধ্যমের নারী সাংবাদিকরা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা